Table of Contents

    সাকরান বিন আমর

    সাকরান বিন আমর

    পরিচিতি

    সওদা বিনতে যাম‘আহ রাদিয়াল্লাহু তা'আলা আনহার প্রথম স্বামী ছিলেন।

    সওদা (রাঃ) আরবের প্রখ্যাত কোরায়েশ গোত্রের আমর বিন লুমি শাখার সাথে সম্পর্কিত । তার পিতা যাময়া বিন কয়েস বিন আবদুল শামস । তার মাতার নাম সামুস । যিনি বনু নাজ্জার গোত্রের মেয়ে ছিলেন । তাই সওদার ধমনীতে আরবের দুটি মশহর খান্দানের রক্ত প্রবাহিত ছিল । তিনি দীর্ঘাঙ্গিনী ও সুন্দরী ছিলেন। যৌবনকালে তার বিবাহ চাচাত ভাই সাকরান বিন আমরের সাথে অনুষ্ঠিত হয়। সাকরানের ঔরশে তিনি এক পুত্র সন্তান লাভ করেন । তার নাম আবদুর রহমান (রাঃ)। আবদুর রহমান ওমর (রাঃ)-এর খেলাফত কালে কোন এক যুদ্ধে শাহাদাত বরণ করেন ।

    রেসালতে মোহাম্মদীর সূর্য আরবের আসমানে উদীত হওয়ার সাথে সাথে যে সব সৌভাগ্যবান নারী পুরুষ নিজেদের জীবনকে পাক পবিত্র ও আলোকিত করেছিলেন তাদের মধ্যে সওদা বিনতে যাময়া অন্যতমা । শুধু তিনি নন, তাঁর সাথে তার প্রিয়তম স্বামী সাকরান বিন আমরও ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হাসিল করেন । কাফেরদের ঠাট্টা বিদ্রুপ ও নির্যাতন সীমা - অতিক্রম করলে সওদা ও তার স্বামী স্বদেশ ত্যাগ করে আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেন । কিছুদিন আবিসিনিয়ায় অবস্থান করার পর মক্কায় প্রত্যাবর্তন করেন । স্বামীর ইনতেকালের পূর্বে সওদা স্বপ্ন দেখলেন যে তিনি শুয়ে রয়েছেন, আসমান থেকে চাঁদ বিচ্যুত হয়ে তার উপর পড়ল । স্বামীর নিকট স্বপ্ন বর্ননা করলে তিনি বললেন যে, আমার মৃত্যু হলে আরবের চাঁদ মোহম্মদ (সাঃ)-এর সাথে তোমার শাদী মোবারক অনুষ্ঠিত হবে । তার এ স্বপ্ন পরবর্তীকালে বাস্তবায়িত হয় ।


    পিতা মাতা


    জন্ম


    মৃত্যু


    বিবাহ


    সন্তান-সন্ততি


    ইসলাম গ্রহণ


    যুদ্ধে অংশগ্রহণ


    কর্মজীবন ও অন্যান্য তথ্য