✏️ Explanatory Question

গোবিন্দদাস ও জ্ঞানদাসের পার্থক্য কোথায়?

👁 63 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর গোবিন্দদাস এবং জ্ঞানদাস উভয়েই চৈতন্য উত্তরকালের অসম্ভব জনপ্রিয় কবি। তবে গোবিন্দদাস রূপদক্ষ কবি বলেই শব্দ নির্মাণে, আলংকারিক চাতুর্যে, নাটকীয় ব্যঞ্জনায় ও ব্যঞ্জনাতিরিক্ত ভাব প্রকাশে অসাধারণ। জ্ঞানদাস রূপদক্ষ নন, কিন্তু তিনি বিদগ্ধ কবি। গোবিন্দদাসের মতো রূপসৃষ্টির ইন্দ্রিয় সংবেদ্য অনুভূতি তাঁর নেই, কিন্তু তাঁর মধ্যে আছে সচেতন সাধনা, ভক্ত কবির আত্মনিবেদন।