ক্ষমার জন্য দু'আ
Answer:
৩. ক্ষমার জন্য দু'আ
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ .
উচ্চারণ : রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির 'আন্না সাইয়্যি আ-তিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরা-র।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা কর, আমাদের মন্দ কার্যগুলো দূরীভূত কর এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দাও। (সূরা আলে-ইমরান: ১৯৩)
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّحِمِينَ .
উচ্চারণ: রববিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রা-হিমীন।
অর্থ: হে আমার রব। মাফ কর, রহম কর, তুমি সব দয়াবানের চেয়ে অতি উত্তম দয়াবান। (সূরা মুমিনুন: ১১৮)
غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ .
উচ্চারণ: গুফরা-নাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
অর্থ: আমাদের রব! আমরা তোমার কাছে ক্ষমা চাই। আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে। (সূরা বাকারা: ২৮৫)
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.