নামায উন্নয়নে করণীয়
Answer:
নামায উন্নয়নে করণীয়:
নামাযের ধারাবাহিকতার ব্যাপারে সতর্ক হোন কারণ আল্লহর ভয়ে তার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা না খেয়ে রোযা পালন করে তারা নামাযের ব্যাপারে কখনই উদাসীন হতে পারে না। আল্লহ তাআলা বরং
নামাযের ব্যাপারে সতর্ক করে অনেক বেশী গুরুত্ব দিয়েছেন।
* পবিত্রতা, ওযু, গোসল বিশেষ করে প্রস্রাব পায়খানার বিষয়ে অনেক বেশি সাবধান সতর্ক থাকা।
* যে কোন মূল্যে নামায কাজা করা/ বাদ দেয় বন্ধ করুন।
* বিশেষ করে ঈদের বন্ধে বাড়ি যাওয়ার পথে এবং কেনাকাটায় ব্যস্ত তায় রমযানের নামায কাজ না হওয়ার ব্যাপারে বেশি সজাগ সতর্ক থাকুন । * মহান আল্লহর কাছে নামায কাজা না হওয়ার জন্য সাহায্য চেয়ে দুআ করুন। I
* তাহতিয়্যাতুল অজু, দুখলুল মসজিদ, ইশরাক, চাশত সহ অন্যান্য নফল নামাযের অভ্যাস করুন।
* পুরুষরা পাঁচ ওয়াক্ত নামায মসজিদে জামায়াতে পড়ুন ।
* নামাযে মনযোগ বৃদ্ধির জন্য সূরা এবং দুয়া গুলোর অর্থ এবং বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা করুন।
* ব্যক্তিগত নামায দীর্ঘ করুন।
* বাসায় পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে তাহাজ্জুদ আদায় করুন।
* সুন্নত নফল নামায বাসায় পড়ার অভ্যাস করুন।
মাহে রমযানের বিদায় সম্বর্ধনা অতি উন্নত মানের দুয়া এস্তেগফার দিয়ে সাজান।
হে আল্লাহ, আমায় সুমহান মালিক। আপনি অতীব দয়ালু। আপনি দয়া করে আরও একবার আমাদেরকে মহিমান্বিত রমযান মাস পাওয়ার ব্যবস্থা করেছেন। আপনার অনেক শুকরিয়া। এই মাস পাওয়ার মত কোন যোগ্যতা আমাদের ছিল না।
অতএব, আমাদের প্রত্যেকে যেন আমাদের চিরস্থায়ী নিবাস জান্নাতে করে নিতে পারি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমীন! ইয়া রব্বুল আলামিন।
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.