চলন ও গমনের পার্থক্য
Single Choice
Views 65
Answer:
একটু বিশেষভাবে নজরপাত করলে চলন ও গমনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। চলন ও গমনের প্রধান পার্থক্য হল,
চলনে জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়না, গমনে জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, গমনের সময় জীব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন হয়।
| চলন | গমন |
|---|---|
| ১. স্থান ত্যাগ না করে জীবদেহের অংশবিশেষ কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করাকে চলন বা মুভমেন্ট বলে। | ১. অঙ্গ-প্রত্যঙ্গ চালনার তারা সমগ্র জীবদেহের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা নির্দিষ্ট ও পরিবহন যোগ্য কোন দূরত্ব অতিক্রম করাকে গমন বা লোকমোশন বলে। |
| ২. কেবলমাত্র ভলভক্স, ক্লাইমোডোমোনাস ইত্যাদি কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে দেখতে পাওয়া যায়। | ২. স্পঞ্জ প্রবাল ইত্যাদি কয়েকটি প্রাণী গমনে অক্ষম। |
| ৩. চলন প্রক্রিয়ায় জীব এর সামগ্রিক স্থান পরিবর্তন হয়না। | ৩. কমন প্রক্রিয়ায় জীব এর সামগ্রিক স্থান পরিবর্তন হয়। |
| ৪. এই প্রক্রিয়ায় জীব এর অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে | ৪. এই প্রক্রিয়ায় জীব এর সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে। |
| ৫. কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব। | ৫. কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। |
| ৬. প্রায় সমস্ত জীবদেহে চলন সঞ্চালন পরিলক্ষিত হয় | ৬. কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে এবং প্রায় সব রকমের প্রাণী দেহে গমন পরিলক্ষিত হয়। |
| ৭. চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। | ৭. গমন হলেই চলন অবশ্যই হবে। |
| ৮. গমন ব্যতীত চলন সম্ভব। অর্থাৎ চলন হলে গমন নাও হতে পারে। | ৮. চলন ব্যতীত গমন সম্ভব নয়। অর্থাৎ গমন হলে চলন হতেই হবে। |
চলন ও গমনের পার্থক্য
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of পরিবেশ ও বিজ্ঞান, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.