রোগ মুক্তির জন্য দু'আ বা আয়াতে শেফা
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ .
উচ্চারণ: ওয়া ইয়াশফি সুদূরা ক্বওমিম মু'মিনীন।
অর্থ: আল্লাহ তা'আলা মু'মিনদের অন্তরকে রোগমুক্ত করেন। (সূরা তাওবা: ১৪)
وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ .
উচ্চারণ: ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রহমাতুল লিলমু'মিনীন।
অর্থ: এবং অন্তরের রোগসমূহের প্রতিষেধক মু'মিনদের জন্য। (সূরা ইউনুস: ৫৭)
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ .
উচ্চারণ: ওয়া নুনাযযিলু মিনাল কুরআ-নি মা-হুওয়া শিফাউও ওয়া রহমাতুল লিলমু'মিনীন।
অর্থ: কুরআনে আমি এমন বিষয় নাযিল করেছি যা মু'মিনদের জন্য রোগমুক্তি ও রহমত। (সূরা বনী ইসরাঈল: ৮২)
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ .
উচ্চারণ : ওয়া ইযা মারিদ্বতু ফাহুয়া ইয়াশফীনি।
অর্থ : যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে আরোগ্য করেন। (সূরা শু'আরা : ৮০)
এই আয়াতসমূহ কুরআনের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত। যার ভেতরে শেফা শব্দটি রয়েছে। যার কারণে উক্ত আয়াতগুলোকে আয়াত-এ শেফা বলা হয়।
রোগ নিরাময়ের জন্য এই আয়াতসমূহ ফলপ্রসূ।
First read the answer fully, then try to explain it in your own words. After that, open a few related questions and compare the concepts. This method helps you remember the topic for a longer time and improves exam preparation.