Home / Questions / ইসতেগফার (ক্ষমা প্রার্থনা করার) সর্বশ্রেষ্ঠ দু'আ
Explanatory Question

ইসতেগফার (ক্ষমা প্রার্থনা করার) সর্বশ্রেষ্ঠ দু'আ

👁 2 Views
📘 Detailed Answer
🕒 Easy to Read
Read the answer carefully and go through the related questions on the right side to improve your understanding of this topic.

Answer with Explanation

ইসতেগফার (ক্ষমা প্রার্থনা করার) সর্বশ্রেষ্ঠ দু'আ

اسْتَغْفِرُ اللهَ الْعَظِيمِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ.

উচ্চারণ : আসতাগফিরুল্লা-হাল 'আযীমিল্লাযী লা-ইলা-হা ইল্লা-হুওয়াল হাইয়ুল কাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।

অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই। তিনি চিরঞ্জীব সদা বিরাজমান, আর আমি তাঁরই নিকট তওবা করছি। (আবু দাউদ ২/৮৫, তিরমিযী ৪/৬৯)

* সুবহানাল্লাহ (৩৩ বার( سُبْحَانَ الله আল্লাহ মহান ও পবিত্র আলহামদু লিল্লাহ (৩৩ বার( الْحَمْدُ لله সমস্ত প্রশংসা আল্লাহর জন্য الله اكبر আল্লাহু আকবার (৩৪ বার) আল্লাহর মহিমা সর্বোচ্চ। (মুসলিম) আল্লাহর নবী সা. বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক (ফরয) নামাযের পরে 'সুবহানাল্লাহ' ৩৩ বার, "আল্লাহু আকবার" ৩৩ বার, "আলহামদু লিল্লাহ" ৩৩ বার, যা মোট হবে ৯৯ বার এবং একশত পূর্ণ করার জন্য বলে:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লা-হু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ: আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। রাজত্ব (সার্বভৌমত্ব) ও প্রশংসা তাঁরই। তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। এই দু'আর বরকতে সমুদ্র সমান পাপও ক্ষমা করা হবে। (মুসলিম)

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي .

৩. উচ্চারণ: আল্লা-হুম্মাগ ফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া 'আ-ফিনী, ওয়ারযুকনী।

অর্থ: হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং

আমাকে রিযিক দান করুন। (তিরমিযী, ইবনে মাজাহ, মুসলিম; সূত্র: রিয়াদুস সালেহীন, হাদীস ১৪৬৯)