✏️ Explanatory Question
একটি মূল যিকির
প্রত্যেক ফরয নামাযের শেষে, কথা বলার আগে ও পা গুটানো অবস্থাতেই ১০ বার নিম্নের যিকিরটি আমল করতে হাদীস শরীফে উৎসাহ দেয়া হয়েছে।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কুদীর।
অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোন মা'বুদ নাই। তিনি একক, তাঁর কোন শরীক নাই। সমগ্র সৃষ্টি রাজ্য তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য। তিনি সৃষ্ট সব কিছুর উপর সর্বশক্তিমান। (বুখারী, মুসলিম)