✏️ Explanatory Question

দুশ্চিন্তা থেকে মুক্তির দু'আ

👁 6 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

দুশ্চিন্তা থেকে মুক্তির দু'আ

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ .

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা-ইলাহা ইল্লা হুয়া 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল 'আরশিল আযীম।

অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোন মা'বুদ নেই, আমি তাঁরই উপর ভরসা করছি, তিনি মহান আরশের প্রভু। (সূরা তওবা: ১২৯)

হুজুর সা. বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ৭ বার এ আয়াতটি পাঠ করবে আল্লাহ তাঁর সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দেবেন। (আবু দাউদ ৪/৩২১; তারগীব ১/২৫৫)