বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকাকালীন ① ধাতব রেলিং, পাইপ, টিনের পাত প্রভৃতি স্পর্শ করা উচিত নয়। ② টেলিভিশন, কম্পিউটার, A.C., রেফ্রিজারটের প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎসংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ রাখা উচিত। ও পাইপের মাধ্যমে আসা জলের কল খুলে কাজ করা উচিত নয়। ④ ল্যান্ডফোন মোটেই ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন নিরাপদ, তবে অন্যপ্রান্তে যে কথা বলছে সে হয়তো ল্যান্ডফোন ব্যবহার করছে আর সেখানেও বজ্রপাত হচ্ছে। তাই ফোন না করাই ভালো।