✏️ Explanatory Question
উত্তরঃ তেইশ বছরে।
পবিত্র কুরআন শরীফ নাজিল হয় দীর্ঘ ২৩ বছর ধরে। কোরআন আর রোজার সম্পর্ক গভীর। কোরআন নাজিল হয়েছে মর্যাদাপূর্ণ রাত শবে কদরে।
শবে কদর পড়েছে রোজার মাসে। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরান অবতীর্ণ হয়েছিল। তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে, সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে। আর যে রোগী বা মুসাফির, তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পার ও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পার, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পার।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)