✏️ Explanatory Question

কি খেলে ওযু নষ্ট হয়?

👁 200 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

উত্তরঃ উটের মাংশ খেলে ওযু নষ্ট হয়।

৬৮৮-(৯৭/৩৬০) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন আল জাহদারী (রহঃ) .... জাবির ইবনু সামুরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল, আমি কি বকরীর মাংস খেয়ে ওযু করব? তিনি বললেন, তোমার ইচ্ছা ওযু করতে পার আর নাও করতে পার। সে বলল, আমি কি উটের মাংস খেয়ে ওযু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের মাংস খেয়ে তুমি ওযু করবে। সে বলল, আমি কি বকরীর ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি কি উটের ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, না*। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৭, ইসলামিক সেন্টারঃ ৭০২)