✏️ Explanatory Question

রোযার ফযীলত

👁 224 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

রোযার ফযীলত

ইমাম বুখারী (রঃ) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সিয়াম ঢাল স্বরূপ । এতে অশ্লীলতা এবং মূর্খতা পরিহার করবে, কোন ব্যক্তি মারামারি করতে প্রবৃত্ত হলে বা গালাগালি করলে দুইবার বলবে আমি রোযা পালন করছি। যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর শপথ, সিয়াম পালন কারীর মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিশকের (মৃগনাভির) ঘ্রাণ অপেক্ষা অধিকতর উত্তম। (আল্লাহ বলেন) সে আমার জন্যই পানাহার ও স্ত্রী সঙ্গমের ইচ্ছা ত্যাগ করে। সিয়ামের ইবাদত আমার জন্য এবং আমি স্বয়ং এর প্রতিদান প্রদান করব । প্রত্যেক সৎ কাজের দশগুণ পুরস্কার প্রদত্ত হবে। (বুখারী)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “নিশ্চয় বেহেশতের একটি দ্বার রাইয়ান নামে অভিহিত । প্রলয় দিবসে শুধু সিয়াম পালনকারীগণ উক্ত দ্বারে প্রবেশ করবেন, অন্য কেউ প্রবেশ করবে না। তাদের প্রবেশান্তে দ্বার রুদ্ধ হবে, অপর কেউ উক্ত দ্বারে প্রবেশ করবে না।”

(বুখারী)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ যে ব্যক্তি বিশ্বাস ও সাওয়াব লাভের আশায় রামাযানের রোযা পালন করবে তার পূর্ববর্তী (সাধারণ) পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে।

(বুখারী, মুসলিম, ইবনু মাজাহ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সিয়াম ও আল-কুরআন, রোযাদারের জন্য কিয়ামত দিবসে সুপারিশ করবে। সিয়াম বলবে- হে প্রভু! আমি দিবসে তার পানাহার ও প্রবৃত্তিপরায়নতা হতে তাকে বিরত রেখেছি। তার সম্পর্কে আজ আমার সুপারিশ গ্রহণ করুন এবং কুরআন বলবে- আমি রজনীতে তাকে নিদ্রা ত্যাগে বাধ্য করেছিলাম। অতএব, তার সম্বন্ধে আমার সুপারিশ রক্ষা করুন। আল্লাহ উভয়ের সুপারিশ গ্রহণ করবেন।

(বাইহাকী)

আল্লাহ তা'আলা বলেন : কিন্তু সাওম (রোযা), এটা আমার জন্য এবং আমি স্বয়ং এর পুরস্কার প্রদান করব। সে আমার জন্য স্ত্রী সম্ভোগের বাসনা ও আহারাদি পরিহার করে। সিয়াম পালনকারী দুইটি সন্তুষ্টি লাভ করবে, সন্ধ্যাকালে ইফতারের সময় এবং পরকালে আল্লাহর সাথে সাক্ষাত লাভের সময়।

(বুখারী, মুসলিম)