Home / Questions / সোওয়ারীতে আরোহন করার দু'আ কি?
Explanatory Question

সোওয়ারীতে আরোহন করার দু'আ কি?

👁 149 Views
📘 Detailed Answer
🕒 Easy to Read
Read the answer carefully and go through the related questions on the right side to improve your understanding of this topic.

Answer with Explanation

উত্তরঃ

উচ্চারণঃ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকুরেনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ।

কাজের তাগিদে বা প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হয়। চলাচল করে বিভিন্ন যানবাহনে। চলাচলের জন্য রয়েছে কিছু নিয়ম-কানুন ও দোয়া। সবার জন্য তা তুলে ধরা হলো-

সড়ক পথে যানবাহনের আরোহণের দোয়া-

سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ

উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হা-জা ওয়ামা কুননা লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবুন। (সুরা যুখরূফ : আয়াত ১৩-১৪)

অর্থ : মহান পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এটাকে (যানবাহনকে) অধীন-নিয়ন্ত্রিত বানিয়ে দিয়েছেন, নতুবা আমরাতো এটাকে বশ করতে সক্ষম ছিলাম না। একদিন আমাদেরকে আমাদের প্রভুর নিকট অবশ্যই ফিরে যেতে হবে।

আমল- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি সওয়ারীতে বসার সময় এই দোয়া পাঠ করতেন। উক্ত দোয়া পশু ও যান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। মুমিনের উচিত সফরের সময় পরকালীন কঠিন সফরের (মৃত্যু) কথা স্মরণ করা। যা অবশ্যই সংঘটিত হবে।)

যানবাহনে আরোহণের সময় প্রাসঙ্গিক সুন্নাত- * যানবাহনে উঠার সময় ‘বিসমিল্লাহ’ বলে পা রাখা। (তিরমিজি)

* যানবাহনের উঠার পর স্থির হলে বা বসার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা তার পর আরোহনের দোয়াটি পড়া। (তিরমিজি)

* দোয়া পড়ার পর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ এবং তিনবার ‘আল্লাহু আকবার’ বলা। (তিরমিজি)