✏️ Explanatory Question

যাকারিয়া (আঃ) কোন দু'আ পড়েছিলেন?

👁 163 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

উচ্চারণ: রাব্বী লা তাযারনী ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন।  
 
অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস। -সূরা আম্বিয়া : ৮৯

(সূরা আল আম্বিয়া: ৮৯, ৯০)

৮৯. (স্মরণ করো,) যাকারিয়া (-র কথা), যখন সে তাঁর মালিককে ডেকে বলেছিলো, হে আমার রব, তুমি আমাকে একা (নিসন্তান করে) রেখে দিয়ো না, তুমিই হচ্ছো উৎকৃষ্ট মালিকানার অধিকারী,

৯০. অতপর আমি তাঁর জন্যেও সাড়া দিয়েছিলাম, তাঁকে দান করেছিলাম (নেক সন্তান) ইয়াহইয়া এবং তাঁর (আশা পূরণের) জন্যে আমি তাঁর স্ত্রীকে সুস্থ (সন্তান ধারণোপযোগী) করে দিয়েছিলাম: এ লোকগুলো সৎকাজে (একে অন্যের সাথে) প্রতিযোগিতা করতো, তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকতো; তারা সবাই ছিলো আমার অনুগত (বান্দা)।