✏️ Explanatory Question

নবী করীম (সা.) এর বংশ কেমন ছিলো?

👁 147 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

উত্তর : নবী করীম (সা.) এর পবিত্র বংশ সারা পৃথিবীর বংশ সমূহের মধ্যে অধিক পবিত্র ও সম্ভ্রান্ত ছিলো। একথা মক্কার সকল কাফের এবং তাঁর শত্রুরাও অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান (রা.) কাফের থাকাবস্থায়ও রোম সম্রাটের সামনে তার স্বীকৃতি দিয়েছেন। অথচ তখন তিনি এটাই চাচ্ছিলেন যে, কোন সুযোগ পেলেই তাঁকে কলংকিত করবেন।