উত্তর : নবী করীম (সা.) এর আম্মাজান হযরত আমিনা (রা.) বর্ণনা করেন, তিনি যখন তাঁর গর্ভে স্থিতি লাভ করেন, তখন স্বপ্নযোগে তাঁকে এ সু-সংবাদ দেয়া হয় যে, তোমার গর্ভের এ সন্তানটি এ উম্মতের সরদার হবেন। তিনি ভূমিষ্ট হলে এ দু'আ করবে : ‘আমি তাঁকে এক আল্লাহর আশ্রয়ে সপে দিচ্ছি' । আর তাঁর নাম রাখবে মুহাম্মাদ। -সীরাতে ইবনে হিশাম ।
তিনি আরো বর্ণনা করেন মুহাম্মাদ (সা.) গর্ভে আসার পর আমি একটি নুর দেখতে পেয়েছিলাম, যার আলোতে বসরা নগরী ও শামের (সিরিয়া) বিভিন্ন প্রাসাদ আমার (চোখের) সামনে এসে গিয়েছিল । -সীরাতে ইবনে হিশাম ।
First read the answer fully, then try to explain it in your own words. After that, open a few related questions and compare the concepts. This method helps you remember the topic for a longer time and improves exam preparation.