✏️ Explanatory Question
উত্তর: অতঃপর যেহেতু হুযুর (সা.) এর ওফাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিলো খলীফা নির্বাচন করা, কেননা পার্থিব ও ধর্মীয় বিভিন্ন সমস্যাবলীর সমাধানে নানাবিধ জটিলতা দেশের ভিতরের ও বাইরের সম্ভাব্য হামলা এবং স্বয়ং নবী করীম (সা.) এর দাফন-কাফনের ব্যাপারে মতবিরোধ দেখা দেয়ার প্রবল আশংকা ছিলো। এজন্য সাহাবায়ে কেরাম (রা.) দাফন কাফনের পূর্বেই খলীফা নির্বাচন করাকেই সর্বাধিক জরুরী মনে করলেন । সুতরাং এ বিষয়টির নিস্পত্তি হতে বেশ সময় লেগে গেলো । এ কারণেই সোমবার বিকেল হতে বুধবার রাত পর্যন্ত নবী করীম (সা.) এর দাফন কার্য স্থগিত ছিলো ।