✏️ Explanatory Question

বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি কোথায় অবস্থিত ?

👁 150 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর : চট্টগ্রামে।

বাংলাদেশ মেরিন একাডেমী বাংলাদেশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি চট্টগ্রাম শহরের ২০ কিলোমিটার দক্ষিণে জলদিয়া এলাকায় কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। বাংলাদেশ মেরিন একাডেমী প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে ‘শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়’। এই মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে দেশি-বিদেশি নাবিকরা উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবেন।

এই মেরিন একাডেমীটি প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে এটিই ছিল একমাত্র নৌ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে এর পরিচালনার দায়িত্বে ছিল পাকিস্তান নৌ-বাহিনী। স্বাধীনতা লাভের পর মেরিন একাডেমীর পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ সরকার। বর্তমানে এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। প্রারম্ভিকভাবে ২০ জন নৌ-বিদ্যা এবং ২০ জন নৌ-প্রকৌশল বিদ্যায় এভাবে প্রতিবছর ৪০ জন ক্যাডেট নিয়ে এর অগ্রযাত্রা শুরু হয়েছিল। বর্তমানে প্রতিবছর ২০০ ক্যাডেট একাডেমীতে ভর্তি হয়।

মেরিন একাডেমী নিম্নের বিশ্ববিদ্যালয়গুলির অধীনে নিবন্ধিত-
• জাতীয় বিশ্ববিদ্যালয়
• বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়
• ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, সুইডেন