✏️ Explanatory Question

গোলাম মোস্তাফা, তাঁর দুটি কবিতার বইয়ের নাম লেখো।

👁 134 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

গোলাম মোস্তাফা (১৮৮৭-১৯৬৪) : অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত, উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম। বাংলা ও আরবি ভাষায় তাঁর সমান দখল ছিল। ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তাঁর প্রথম উপন্যাস রূপের নেশা। প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল ১৯২৪ খ্রিস্টাব্দে। বহু ইংরাজি ও আরবি গ্রন্থের বাংলা তরজমা ছাড়াও গোলাম মোস্তাফা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হাস্নাহেনা, ভাঙাবুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান ইত্যাদি।