✏️ Explanatory Question

সাওম/রোজা কতদিন ফরয?

👁 191 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর : পূর্ণ রামযান মাস।

কখন থেকে রোজা ফরয হয়েছে?

আলহামদুলিল্লাহ।

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দ্বিতীয় হিজরি সনে রমজান মাসে রোজা পালনফরয করা হয়েছে। রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়টি রমজানসিয়াম পালন করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ “আল- মাজমূ”(৬/২৫০) -গ্রন্থে বলেন:

“রাসূলসাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম নয় বছর রমজানের রোজা পালন করেছেন। কারণ রমজানের রোজা ২য় হিজরির শাবান মাসে ফরয করা হয়েছিল এবং নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১১ হিজরি সালের রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেন।” সমাপ্ত

আল্লাহই সবচেয়ে ভাল জানেন।