✏️ Explanatory Question

এই সংবাদে ফেরাউন কি করলো ?

👁 74 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

। ফেরাউন ৭০ হাজার সশস্ত্র বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করে। তখন মূসা (আঃ) ও তার কওম নীল নদী তথা বাহরে কুলযুমের কিনারায় সমুপস্থিত। সম্মুখে দরিয়া পিছনে শত্রুসেনা। মূসা (আঃ) আল্লাহর হুকুমে নদীতে লাঠি মারলেন। কুদরতে ইলাহি নদীতে ১২টি পাকা রাস্তা তৈরী হয়ে গেল। বারোটি গোত্র এক একটি রাস্তা ধরে ওপারে গিয়ে নিরাপদ আশ্রয় নিল। ফেরাউন ও তার বাহিনী ঐ পথে নামতেই নদীর পানিতে সবার সলীল সমাধি ঘটলো। বিশ্ববাসীর কাছে খোদাদ্রোহী তার শাস্তির নিদর্শন রূপে ফেরাউনকে নিঃশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচিয়ে এক কিনারায় তার লাশ তুলে দিল। পরবর্তীকালে মিসরীয়গণ উক্ত লাশকে মমি করে পিরামিডে স্থান দেয়। কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ববিদদের প্রচেষ্টায় সেই লাশ উদ্ধার করে মিশরের যাদুঘরে সংরক্ষিত করা হয়েছে।