✏️ Explanatory Question

হযরত ইবরাহীমের তিনটি মিথ্যা বলার যে অপবাদ দেওয়া হয়েছে তা কি কি ?

👁 86 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তরঃ একে মিথ্যা বলা ভুল বরং একে আরবী ভাষায় তাওরিয়া বলা হয়। (ক) নিজ আত্মীয় স্বজনের সঙ্গে শেরকপূর্ণ মেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকার ইচ্ছায় নিজেকে অসুস্থ বলা। সত্যিই তিনি মানসিকভাবে চরম অসুস্থ ছিলেন। (খ) মিসরের যালিম বাদশার হাত থেকে নিজ স্ত্রী সারা বিবিকে বাঁচানোর জন্য তাকে ভগ্নি বলে পরিচয় দেওয়া। সত্যিই তো প্রতিটি ঈমানদার নরনারী আপোষে ভাইবোন”। (গ) তিনি নিজ হস্তে মূর্তিগুলো ভেংগে ফেলেন। বড় মুর্তির গলায় কুঠার টাঙ্গিয়ে দেন। জনতা জিজ্ঞাসা করলে তিনি বলেন ওদের মধ্যে যে বড় সেই তো ভেঙ্গেছে। সত্যিইতো হযরত ইবরাহীম (আঃ) ওদের মধ্যে সবচেয়ে বড়।