✏️ Explanatory Question

যুলাইখা যখন হতাশ হয়ে হযরত ইউসুফের পিছনে ধাওয়া করলো তখন তিনি আলাহর ভয়ে কক্ষ ত্যাগ করে বাইরে ছুটলেন। পিছন থেকে ধরবার জন্য ফুলাইখা তার পাঞ্জাবীর কোন টেনে ধরে ছিড়ে দিল। এদিকে ফুলাইখার স্বামী সামনে এসে তা দেখে ফেল্ল। ফুলাইখা নিজের অপরাধ ঢাকতে সব দোষ ইউসুফের ঘাড়ে চাপিয়ে দিল। ইউসুফ বল্লো আমি নির্দোষী। এখন আসল দোষী কে তা কিভাবে প্রমাণিত হলো?

👁 77 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর। জুলেখার বাড়ীর চাকরানীর একটি দুগ্ধপোষ্যপুত্র দোলনায় ঝুলছিল। সে দৃশ্য দেখছিল। কিন্তু মহান আল্লাহ ইউসুফের দোষ মুক্ত করতে ঐ কচি বাচ্চার মুখে ভাষা দিলেন। সে বল্লো; দেখুন !

যদি ইউসুফের জামার সামনের দিক ছেঁড়া থাকে তাহলে জুলেখা নির্দোষী। কেননা ইউসুফ ঝাঁপিয়ে পড়েছে জুলেখা র উপর। আর জুলেখা নিজেকে বাঁচানোর জন্য সামনের জামা ছিঁড়ে দিয়েছে। আর যদি পিছনের দিকের অংশ ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষী। সে নিজেকে বাঁচানোর জন্য পলায়ন করেছে আর জুলেখা তাকে ধরবার জন্য পিছনে ধাওয়া করে তার জামা ছিঁড়ে দিয়েছে। দেখা গেল বাস্তবে পিছনের অংশ ছেঁড়া অর্থাৎ হযরত ইউসুফ (আঃ) নির্দোষ অপাপবিদ্ধ।