✏️ Explanatory Question

বাংলা ভাষার ইতিহাসের যুগ বিভাজন করো এবং প্রতিটি যুগের একটি করে সাহিত্যিক দৃষ্টান্ত দাও।

👁 75 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর ১. বাংলা ভাষার ইতিহাস তিনটি যুগে বিন্যস্ত। যথা- ক) প্রাচীন যুগের বাংলা ভাষা, খ) মধ্যযুগের বাংলা ভাষা, গ) আধুনিক যুগের বাংলা ভাষা। মধ্য যুগের বাংলা ভাষাকে আবার দু'ভাগে বিন্যস্ত করা যায়। যথা- অ) আদি মধ্যযুগ আ) অন্ত্য মধ্যযুগ। ২. প্রাচীন যুগের বাংলা ভাষার নিদর্শন হল 'চর্যাপদ'। আদি মধ্য যুগের বাংলা ভাষার নিদর্শন বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃয়কীর্তন'। অন্ত্য মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল'। আধুনিক যুগের বাংলা ভাষার নিদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি'।