উত্তর বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের ধর্মতত্ত্ব ও সাধনতত্ত্ব যে সুরযোগ্য পদসমূহের মধ্যে প্রহেলিকাচ্ছন্ন সন্ধ্যাভাষায় লিখিত; অন্তরঙ্গে দর্শনতত্ত্ব ও বহিরঙ্গে কাব্যদ্যুতিময় রূপকধর্মী পদসমূহকে চর্যাপদ বলে।