✏️ Explanatory Question

চণ্ডীদাস কোন্ পর্যায়ে তাঁর প্রতিভার সর্বাঙ্গীণ উৎকর্ষ দেখিয়েছেন?

👁 60 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর চণ্ডীদাস, আক্ষেপানুরাগের পদে তাঁর প্রতিভার সর্বাঙ্গীণ উৎকর্ষ দেখিয়েছেন। শঙ্করীপ্রসাদ বসুর মতো বিদগ্ধ সমালোচক এজন্যে বলেন, 'আক্ষেপানুরাগসর্বস্ব চণ্ডীদাস'। এ পর্যায়ে রাধা তাঁর অহং (Ego) ত্যাগ করেছেন এবং অশ্রুসজল নিরুচ্চার প্রতিবাদে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন। আক্ষেপানুরাগের যে আট প্রকার বৈচিত্র্যময় অভিব্যক্তি, তার সার্থক প্রকাশ চণ্ডীদাসে বিদ্যমান।