✏️ Explanatory Question
উত্তর ১.১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্যগ্রন্থ হল 'বেতাল পঞ্চবিংশতি'। গ্রন্থটির প্রকাশকাল ১৮৪৭ খ্রি.। ১.২। গ্রন্থটি মৌলিক নয়, অনূদিত। হিন্দি 'বেতাল-পচ্চিশী'-র প্রাঞ্জল বাংলা অনুবাদ এটি। এই গ্রন্থেই বাংলা গদ্যের রীতি শুদ্ধরূপ প্রথম আনুপূর্বিক ও শৈল্পিক শৃঙ্খলায় প্রকাশিত।