✏️ Explanatory Question
উত্তর প্রমথ চৌধুরী প্রবর্তিত 'বীরবলী ঢঙ'-এর মুখ্য উপাদান হল চলিত ভাষা। তিনি প্রচলিত সাধু গদ্যভাষার পরিবর্তে চলিত ভাষাকে সাহিত্যের বাহন রূপে বিশিষ্ট মর্যাদা দেন। জটিল জ্ঞান-বিজ্ঞানের বিষয় ও গভীর দার্শনিক প্রত্যয়ঘন চিন্তা প্রকাশে চলিত ভাষাকে গ্রহণ করেন।