✏️ Explanatory Question

মধুসূদনের প্রহসন দুটির বিষয় কী? রচনাকাল কত?

👁 107 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর ক) 'একেই কি বলে সভ্যতা' (১৮৬০) প্রহসনে নবকুমার ও কালীনাথের মতো 'Young Ben- gal' এর ভ্রান্ত মতাদর্শে বকে যাওয়া যুবক, ভণ্ড বাবাজি, পরিহাসপ্রিয় বারবিলাসিনীদের অসংযত চিত্তের স্বরূপকে তুলে ধরেছেন। খ) রাজা ঈশ্বরচন্দ্রের দেওয়া নাম 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' (১৮৬০) প্রহসনে জমিদার ভক্তপ্রসাদের চারিত্রিক অবনতি, মুখোশধারী সমাজপতিদের ভণ্ডামি দেখিয়েছেন।