✏️ Explanatory Question
উত্তর: ওহীর সাতটি নিদর্শন রয়েছে, নিম্নে তা উল্লেখ করা হল- ১. সত্য স্বপ্ন। ২. জিবরাঈল রাসূল এর হৃদয়মনে অদৃশ্যভাবে ওহী নিক্ষেপ করতেন। ৩. জিবরাঈল অনেক সময় মানুষের আকৃতিতে রাসূল এর কাছে এসে সরাসরি কথা বলতেন। ৪. জিবরাঈল রাসূল এর নিকট ক্রমাগত ঘণ্টা বাজার ধ্বনির মতো আসতেন। আর এটা ছিল সবচেয়ে কঠিন আকৃতি। কারণ জিবরাঈল এসে রাসূলকে এমন শক্তভাবে ধরতেন যে অত্যন্ত প্রচণ্ড শীতের দিনেও তার কপাল থেকে ঘাম ঝরত। ৫. রাসূল জিবরাঈলকে তার নিজস্ব আকৃতিতে দেখতেন। আর তিনি রাসূলের কাছে আল্লাহর বাণী নাযিল করতেন। ৬. মাসূল যখন মিরাজে গেলেন তখন আল্লাহ সরাসরি তার ওপর খালাতের নির্দেশ জারি করেন। অর্থাৎ, সালাত ফরয করেন। ৭. ফেরেশতার মধ্যস্থতা ছাড়াই সর্বপ্রথম আল্লাহর বাণী তাঁর রাসূলের কাছে পৌঁছানো হয়।