উত্তর: একবার আবু জাহেল কোরাইশদের সম্বোধন করে বললেন, "হে কোরাইশগণ! মুহাম্মদ যেভাবে আমাদের ধর্মের ত্রুটি খুঁজে বেড়ায়, আমাদের পূর্বপুরুষদের অবমাননা করে, আমাদেরকে বিপথগামী বলে এবং আমাদের দেবতাদের গালি দেয়, মনে হচ্ছে এ জন্য সে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। আমি শপথ করছি তার এ অপকর্ম থেকে তোমাদের মুক্তি দেয়ার জন্য আমি ভারি পাথর নিয়ে সে যখন সালাত পড়বে তখন তার মাথায় ঐ পাথর নিক্ষেপ করব। তার আনিত ধর্মের ব্যাপারে আমি মোটেও শঙ্কিত নই। আশা করি বনী আবদে মানাফের লোকেরা আমার সাথে একমত।" সবাই তার কথায় রাজি হয়ে গেল এবং তার কথানুযায়ী কাজ করার জন্য তাকে উৎসাহিত করল। পরের দিন সকালবেলা আবু জাহেল রাসূল এর জন্য অপেক্ষা করতে লাগলেন। রাসূল সালাতে দাঁড়ানোর পর তাকে হত্যা করার জন্য আবু জাহেল পাথর নিয়ে অগ্রসর হতে লাগল। রাসূল এর নিকটে আসতে না আসতেই পাথরটি তার হাত থেকে পড়ে যায় এবং সে বিবর্ণ চেহারা নিয়ে ফিরে আসে। লোকেরা এ দৃশ্য দেখে তাড়াতাড়ি তার কাছে এসে ব্যাপারটি সম্পর্কে জানতে চায়। সে বলল, "যখন আমি তার নিকটবর্তী হলাম, বিশাল একটি উট ভয়ংকর দাঁত নিয়ে গতিরোধ করল এবং আমাকে প্রায় খেয়ে ফেলেছিল।" পরে রাসূল বললেন, এটা ছিল জিবরাঈল! আবু জাহেল যদি আরেকটু অগ্রসর হত তাহলে সে তাকে মেরে ফেলত।