✏️ Explanatory Question
র্যান্ডম অ্যাকসেস (Random Access): যেকোনো মেমরি সেলের বিট বা শব্দকে যদি সরাসরি অ্যাকসেস করা যায় তাহলে তাকে র্যান্ডম অ্যাকসেস বলা হয়। এ ধরনের পদ্ধতিতে অ্যাকসেস সময় খুবই কম হয় এবং সকল মেমরি স্থানের অ্যাকসেস সময় একই থাকে। যেমন- ম্যাগনেটিক কোর মেমরি এবং সেমিকন্ডাক্টর মেমরির অ্যাকসেস র্যান্ডম অ্যাকসেস। অর্ধপরিবাহী মেমরি RAM, ROM র্যান্ডম অ্যাকসেস ব্যবস্থার মেমরি।