✏️ Explanatory Question

মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity)

👁 101 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity)

কম্পিউটারের মেমরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। B বিটবিশিষ্ট Wটি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা W X B বিট। যেমন- ৪ বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমরির ধারণক্ষমতা হলো (1024 × ৪)টি বিট = 8192 বিট। মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা। মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ-

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর

210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)

220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)

230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)

240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)

250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)
মেমরি ধারণক্ষমতা প্রকাশের সময় 1024 = 210 কে '1k' দ্বারা প্রকাশ করা হয়। তাই একটি মেমরি যদি ৪ বিটের 4096টি ওয়ার্ড ধারণে সক্ষম হয় তাহলে 4096 x 8 ধারণক্ষমতা সম্পন্ন মেমরিকে 4k x ৪ হিসেবেও প্রকাশ করা যায়।