✏️ Explanatory Question
কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্র চলনকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন – সূর্যশিশির পাতার কিনারা বরাবর রোম বা কর্ষিকা এবং কলসপত্রী উদ্ভিদের পত্রফাঁদের ঢাকনা পতঙ্গের দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করতে সক্ষম হয়।