✏️ Explanatory Question

প্রাইমারি ও সেকেন্ডারি স্টোরেজ মিডিয়ার পার্থক্য কী?

👁 57 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

প্রাইমারি স্টোরেজ মিডিয়া সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া
১. প্রধান মেমোরির সাথে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ-এর সরাসরি অ্যাকসেস থাকে । ১. সহায়ক মেমোরির সাথে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সরাসরি অ্যাকসেস থাকে না।
২. তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রধান মেমোরি ধারণ করে। ২. স্থায়ীভাবে ফাইল সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহৃত হয় ।
৩. সাধারণত প্রধান মেমোরির ধারণক্ষমতা সহায়ক মেমোরির তুলনায় কম হয় । ৩. সাধারণত সহায়ক মেমোরির ধারণক্ষমতা প্রধান মেমোরির তুলনায় বেশি হয়।
৪. প্রধান মেমোরির সাথে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের অ্যাকসেস সময় সহায়ক মেমোরির তুলনায় কম ৪. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে সহায়ক মেমোরির অ্যাকসেস সময় প্রধান মেমোরির তুলনায় বেশি।
৫. প্রধান মেমোরির রম (ROM) অংশে ডেটা বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষিত থাকে কিন্তু সরবরাহ বন্ধ হলে র‍্যাম (RAM) অংশের ডেটা মুছে যায়। ৫. বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও সহায়ক মেমোরিতে বিদ্যুৎ সংরক্ষিত ডেটা মুছে যায় না ।
৬. প্রধান মেমোরি তুলনামূলকভাবে দামী। ৬. সহায়ক মেমোরি তুলনামূলকভাবে সস্তা।