Translate into English: Present Perfect Tense
ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। পুলিশ চোরটিকে গ্রেফতার করেছে। পরীক্ষার ফল বের হয়েছে। আমি এই মাত্র (just) তোমার চিঠি পেয়েছি। আমার আব্বা আমাকে একটি সুন্দর জামা দিয়েছেন। সে আজ পড়া (learn) শিখে নাই। আমি কখনও তার নাম শুনিনি। সে আজ আমাদের বাড়িতে আসে নাই। তোমার আব্বা কি আজ ঢাকা গিয়েছেন? প্রধান শিক্ষক কি বেয়াদবির জন্য তোমাকে শাস্তি দেন নাই? সে কি আমাকে টাকা দিয়ে সাহায্য করে নাই? আমি কখনই জাহাজ চড়ি নাই। রোগীটি গতকাল মারা গেছে। সে কি বাইরে গেছে? আসাদের ভাই ১৯৯৫ সালে বি. এ পাস করেছে।