Qহযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে নবুওয়াতপ্রাপ্ত হোন?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
নবুওয়াত লাভ: এভাবেই একদা তিনি হেরা গুহায় তশরীফ আনেন এমন সময় তাঁকে নবুওয়াতের পদমর্যাদা দিয়ে সরফরায করার পবিত্র মুহূর্ত এসে যায় । জন্মের ৪১তম বছরে ১৭ রমযান তারিখের ঘটনা (মুতাবিক ৬ আগস্ট, ৬১০ খৃ.) জাগ্রত ও চৈতন্যাবস্থায় সংঘটিত হয়। তাঁর সামনে হেরা গুহায় ফেরেশতা আগমন করেন এবং বলেন : পড়ুন। তিনি উত্তর দিলেন : আমি পড়তে জানি না । রাসূলুল্লাহ (সা) বলেন, এরপর ফেরেশতা আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে এমন জোরে চাপ দিলেন যে, আমি কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন : পড়ুন । আমি বললাম : আমি পড়তে জানি না। এরপর তিনি পুনরায় আমাকে ধরলেন এবং এমন জোরে বুকের সঙ্গে চেপে ধরলেন যে, আমি তাঁর চাপ তীব্রভাবে অনুভব করলাম । অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন: পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি পুনরায় আমাকে ধরে পূর্বের মতই চাপ দিলেন এবং ছেড়ে দিলেন।
Share This Question
Challenge a friend or share with your study group.