Qআবূ উযায়র ইবন উমায়র ইবন হাশিম কাদের পক্ষে ছিল?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
এই যুদ্ধে আবূ উযায়র ইবন উমায়র ইবন হাশিমকে বন্দী করে নিয়ে আসা হয়। সে ছিল হধরত মুস'আব ইবন উমায়র (রা)-এর সহোদর ভ্রাতা । মুস'আব ইবন উমায়র (রা) ছিলেন এই যুদ্ধে মুসলমানদের পতাকাবাহী। আর তাঁর ভাই ছিল কুরায়শ বাহিনীর পতাকাবাহী ।
ঘটনা এই যে, একবার হযরত মুস'আব ইবন উমায়র (রা) যখন তাঁর ভাইয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে, একজন আনসারী তাঁর ভাইয়ের হাত বাঁধছে । হযরত মুস'আব (রা) আনসারীকে বললেন : বেশ ভালভাবে কষে বাঁধ। এর মা বিরাট ধনী মহিলা । এর মুক্তিপণ বাবদ বেশ ভাল অংকের টাকা পাবার আশা রয়েছে। এতদশ্রবণে আবূ উযায়র মুসআবের দিকে মুখ ফিরিয়ে বলল : ভাই! তুমি ভাই হয়ে তাকে এই পরামর্শ দিচ্ছ? হযরত মুস'আব ইবন উমায়র (রা) বললেন : তুমি আমার ভাই নও! আমার ভাই তো সেই যে তোমাকে কষে বাঁধছে। ১
১. সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড, ৪৭৫ পৃ ;
Share This Question
Challenge a friend or share with your study group.