Single Choice Easy

Qগাযওয়াতুস সাবীক বা ছাতুর যুদ্ধে আনসারদের কতজন শাহাদাত বরণ করেন?

ID: #16378 বদর যুদ্ধ সম্পর্কিত বাংলা কুইজ 201 views
Question Info
#16378Q ID
EasyDifficulty
বদর যুদ্ধ সম্পর্কিত বাংলা কুইজTopic

Choose the Best Option

Click any option to instantly check if you're correct.

  • A 2 জন
  • B 3 জন
  • C 4 জন
  • D 5 জন
Correct Answer

Explanation

অপরাপর যুদ্ধ ও ছোটখাটো অভিযান:

পূর্বেই বলা হয়েছে যে, আবূ সুফিয়ান কসম খেয়েছিলেন, যতদিন না মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারবেন ততদিন মাথায় এক ফোঁটা পানিও ঢালবেন না। তিনি তাঁর কসম পূর্ণ করবার নিয়তে কুরায়শদের দু'শ অশ্বারোহীসহ আক্রমণের উদ্দেশ্যে বের হন। বনী নাদীর নেতা সাল্লাম ইবন মাশকামের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইতে সে কেবল অনুমতিই দিল না, বরং ডেকে যথাযথ মেহমানদারীও করল এবং মদীনার অবস্থা সম্পর্কে তাকে অবহিতও করল। আবূ সুফিয়ান কিছু লোক গোয়েন্দাগিরির উদ্দেশে পাঠান যারা দু'জন আনসারকে শহীদ করে

রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামসহ তাদের পশ্চাদ্ধাবনে বহির্গত হন । কিন্তু আবূ সুফিয়ান তার দলবসহ মুসলমানদের পৌছবার পূর্বেই পালিয়ে যেতে সক্ষম হন, পেছনে রেখে যান বিপুল পরিমাণ খাদ্যশস্য ও অন্যান্য দ্রব্য যার বেশির ভাগ ছিল ছাতু । এজন্য এই গাযওয়াকে “গাযওয়াতুস সাবীক” বা ছাতুর যুদ্ধও বলে ।

[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 245]

৩ : সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৪-৪৫; আরবী ভাষায় ছাতুকে সাবীক বলে ।

Share This Question

Challenge a friend or share with your study group.

Related MCQ Questions