Qআবদুল্লাহ ইবন জাশ (রা) যুদ্ধ কোনটি ছিল?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
এই সুযোগে আমরা বিশেষভাবে ‘আবদুল্লাহ ইবন জাশ (রা)-এর সারিয়্যার কথা উল্লেখ করব। এই সারিয়্যা সম্পর্কে একটি আয়াতও নাযিল হয়েছিল। অধিকন্তু এ থেকে এই গুরুত্বপূর্ণ হাকীকতের ওপরও আলোকপাত ঘটবে যে, কুরআন মজীদ "মুসলমানদের কোন অন্যায়-বিচ্যুতি ও ভুলকে সমর্থন করে না, বরং সে বিভিন্ন জাতিগোষ্ঠী ও দল সম্পর্কে কোন ফয়সালা দেবার ও রায় কায়েম করবার ক্ষেত্রে ইনসাফের তুলাদণ্ডে প্রতিটি কাজ ওজন করে।
রাসূলুল্লাহ (সা) দ্বিতীয় হিজরীর রজব মাসে ‘আবদুল্লাহ ইবন জাহশ আল-আসাদীকে একটি অভিযানে প্রেরণ করেন এবং সাথে মুহাজিরদের আটজনকে পাঠান। তিনি তাকে একটি লিখিত পত্র দেন এবং নির্দেশ দেন যে, এই পত্র এখন খুলবে না। দু'দিনের পথ অতিক্রম করার পর পত্র খুলবে এবং পাঠ করবে। এরপর পত্রোল্লিখিত নির্দেশ পালন করবে, কিন্তু সাথীদের কাউকে সেই নির্দেশ পালনে বাধ্য করবে না ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 230]Share This Question
Challenge a friend or share with your study group.