উত্তর: A) সূরা আন‘আম ৮৬
৬ সূরাঃ আল-আন'আম | Al-An'am | سورة الأنعام - আয়াতঃ ৮৬
وَ اِسۡمٰعِیۡلَ وَ الۡیَسَعَ وَ یُوۡنُسَ وَ لُوۡطًا ؕ وَ کُلًّا فَضَّلۡنَا عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۸۶﴾
আর ইসমাঈল, আল ইয়াসা‘, ইউনুস ও লূতকে। প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল-বায়ান
আর ইসমাঈল, আল ইয়াসা‘আ, ইউনুস ও লূত- এদের প্রত্যেককে আমি বিশ্বজগতে জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তাইসিরুল
আর ইসমাঈল, ঈসা, ইউনুস ও লূত - এদের প্রত্যেককেই আমি নবুওয়াত দান করে সমগ্র বিশ্বের উপর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব দান করেছি। মুজিবুর রহমান
And Ishmael and Elisha and Jonah and Lot - and all [of them] We preferred over the worlds. Sahih International
ব্যাখ্যা: সূরা আন‘আমের ৮৬ নং আয়াতে বলা হয়েছে, "আর ইসমাইল, আল-ইয়াসা‘, ইউনুস, লূত্ব তাদের প্রত্যেককেই আমরা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি।" (আন'আম ৬/৮৬)।