Single Choice
Easy
QQuestion 1: ঈমান ও আক্বীদা এর মধ্যে কি পার্থক্য আছে?
ID: #20339
ঈমান ও আক্বীদা
88 views
Question Info
#20339Q ID
EasyDifficulty
ঈমান ও আক্বীদাTopic
Your Answer
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Correct Answer
Explanation
ঈমান ও আক্বীদা এর মধ্যে শাব্দিক অর্থে পার্থক্য থাকলেও পারিভাষিক অর্থে এগুলো একই অর্থে ব্যবহৃত হয়। ঈমান হলো মুখে স্বীকৃতি, হৃদয়ে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের নাম। আর আক্বীদা হলো অন্তরের অভিপ্রায়, ইচ্ছা ও সংকল্পের নাম। মূলত ঈমান হলো আম এবং আক্বীদা হলো খাছ। ঈমান সমগ্র দ্বীনকে শামিল করে। আর আক্বীদা দ্বীনের মৌলিক বিশ্বাসের নাম। সুতরাং ঈমানের দু’টি অংশ। একটি হ’ল- হৃদয়ে স্বচ্ছ আক্বীদা পোষণ। আরেকটি হ’ল- বাহ্যিক কর্মে তার প্রকাশ। এ দু’টি পরস্পরের সঙ্গে এমনভাবে যুক্ত যে, কোন একটির অনুপস্থিতি ঈমানকে বিনষ্ট করে দেয়। আক্বীদা হ’ল ঈমানের মূলভিত্তি। আক্বীদা ব্যতীত ঈমানের উপস্থিতি তেমনি অসম্ভব, যেমনিভাবে ভিত্তি ব্যতীত কাঠামো অসম্ভব।
Continue Practice
Share
Share This Question
Challenge a friend or share with your study group.
More from This Topic