Qবুলিয়ান অ্যালজেব্রার জনক কে?
Question Info
Select All That Apply
Tick every correct option, then press Check Answer.
Explanation
বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক হলেন ইংল্যান্ডের প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole)। ১৮৫৪ সালে তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন যে, গণিত ও যুক্তির (Logic) মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। গণিত ও যুক্তির এই যোগসূত্র প্রমাণের জন্যই আধুনিক কম্পিউটারে গেইট (Gate) ও যুক্তি বর্তনী (Logic Circuit) ব্যবহার করা হয়।
জর্জ বুল তাঁর গবেষণার ওপর ভিত্তি করে যুক্তির যে নতুন ধারণা দেন, তার নামানুসারেই এই অ্যালজেব্রার নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজেবরা। এটি মূলত লজিকের সত্য (True) অথবা মিথ্যা (False) — এই দুটি স্তরের ওপর ভিত্তি করে তৈরি।
পরবর্তী সময়ে যখন কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার শুরু হয়, তখন বুলিয়ান অ্যালজেবরার সত্য ও মিথ্যাকে যথাক্রমে বাইনারির "1" এবং "0" দ্বারা প্রতিস্থাপন করা হয়। এর ফলে কম্পিউটারের সমস্ত গাণিতিক ও যৌক্তিক সমস্যা বুলিয়ান অ্যালজেবরার সাহায্যে সমাধান করা সম্ভব হয়।
Share This Question
Challenge a friend or share with your study group.