Table of Contents

    সূরা বাকারার ২৬৮ নং আয়াতে

    ১৬. ঐ একই সূরার ২৬৮ নং আয়াতে আল্লাহ বলেছেন :

    الشَّيْطَنُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِّنْهُ وَفَضْلاً وَاللَّهُ وَاسِعٌ عَلَيْهِمْ

    শয়তান তাদেরকে দারীদ্রের কথা বলে ভয় দেখায় এবং লজ্জাকর কাজের জন্যে প্রলোভিত করে। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস প্রদান করেন।

    ব্যাখ্যা: শয়তান মুসলমানদের ৩টি ব্যাপারে গরীব হওয়ার ভয় দেখায়।

    যথাঃ-

    ১. ইসলামী আন্দোলনে শরীক হলে ক্রমান্বয়ে গরীব হয়ে যাবে বলে ভয় দেখায়।

    ২. সৎ কাজে অর্থ ব্যয় করলে গরীব হয়ে যাওয়ার ভয় দেখায়।

    ৩. শয়তান বলে সৎভাবে টাকা কামাই করতে গেলে না খেয়ে মরতে হবে। তাই কিছু উপরি আয়ের ব্যবস্থা কর। ঘুস খাও সুদ খাও, ওজনে ফাকি দাও. ভেজাল মিশ্রিত কর ইত্যাদি কাজ না করলে এ জামানায় আর ভাত খেতে হবে না।

    কাজেই সাবধান! শয়তানের এই সব প্রলোভনে যেন না পড়ি সেজন্য নিজেকে সর্বদা সজাগ রাখতে হবে।