আল মাহমুদ
আল মাহমুদ (জন্ম ১৯৩৬) : জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁর কবিতা ও গল্প ‘দৈনিক সত্যযুগ’ পত্রিকায় ছাপা হয়। তিনি যখন দশম শ্রেণির ছাত্র, তখন বাংলাদেশে ভাষা-বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। ‘দৈনিক গণকণ্ঠ' কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতার বই‘লোক-লোকান্তর’, ‘কলের কলম’, ‘সোনালি কাবিন'। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে-দেশের বাংলা আকাদেমি পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত। এই কবিতাটি ‘পাখির কাছে ফুলের কাছে' কবিতার বই থেকে নেওয়া হয়েছে। ৯.১ কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ? ৯.২ তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? ৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ।
আমাদের 'বাংলা সাহিত্য' কোর্সে আপনি বাংলা সাহিত্যের অগুনতুলনীয় সমৃদ্ধ বিশ্বের প্রমুখ লেখকদের কাহিনী, কবিতা, উপন্যাস, এবং প্রবন্ধের সমৃদ্ধ বিশেষত্ব সহ জানতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং অবলম্বনীয় কৃতিগুলির মধ্যে অনুপ্রাণিত হবেন।