জালেম বাদশার সামনে সত্য উচ্চারণের কারণে নিহত ব্যক্তি সর্বশ্রেষ্ঠ শহীদ | YourSite

জালেম বাদশার সামনে সত্য উচ্চারণের কারণে নিহত ব্যক্তি সর্বশ্রেষ্ঠ শহীদ

Islam • 292 views

জালেম বাদশার সামনে সত্য উচ্চারণের কারণে নিহত ব্যক্তি সর্বশ্রেষ্ঠ শহীদ

হাদীস নং-৩৪

জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত তিনি বলেছেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ শহীদ হল হামযা ইবনে আব্দুল মত্তালিব এবং ঐ ব্যক্তি যে কোন জালিম শাসকের সামনে সত্য উচ্চারণ করে তাকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বারণ করে ফলে ঐ জালিম তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

এই হাদীসটি হাকিম রহ বর্ণনা করে বলেছেন এটি সহীহ; কিন্তু যাহাবী রহ. বলেন সফ্ফার নামক বর্ণনাকারীর পরিচয় জানা নেই। খতীবে বাগদাদী রহ. তারীখে বাগদাদে ইবনে আব্বাস থেকেও বর্ণনা করেছেন এবং তাবরানী রহ. আল আওসাতে বর্ণনা করেছেন। হাইছামী রহ. মাজমাউয যাওয়ায়েদে বলেন, হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন; তবে বর্ণনাকারীদের মধ্যে একজন দুর্বল বর্ণনাকারী আছে। (তবে একাধিক বর্ণনা থাকার কারণে হাদিসটি হাসান লিগাইরিহী। তাই এটি গ্রহণযোগ্য।)

হাদীসের শিক্ষা :

সত্য বলার করণে নিহত ব্যক্তির মর্যাদা অপরিসীম। উক্ত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম শহীদ বলে বিবেচিত। তাই আমাদের ও উচিত সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার প্রতি মনোনিবেশ করা। আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।

🚀 More Blogs You Might Like

Explore more articles and keep learning

Summer Hydration Hacks: Staying Cool from the Inside Out
health
Summer Hydration Hacks: Staying Cool from the Inside Out

Summer Hydration Hacks: Staying Cool from the Inside Out...

👁 32 2026-04-08
Read More →
Earthquake Activity Near Kolkata, India — Latest Update (27 Feb 2026)
miscellaneous
Earthquake Activity Near Kolkata, India — Latest Update (27 Feb 2026)

Earthquake Activity Near Kolkata, India — Latest Update (27 Feb 2026)...

👁 106 2026-02-27
Read More →
আসক্তির শৃঙ্খলে আটকে যাওয়া: ডিজিটাল আসক্তির বাস্তব চিত্র
youth-society
আসক্তির শৃঙ্খলে আটকে যাওয়া: ডিজিটাল আসক্তির বাস্তব চিত্র

আসক্তির শৃঙ্খলে আটকে যাওয়া: ডিজিটাল আসক্�...

👁 123 2025-12-29
Read More →
How Many Emotional States Can a Human Experience?
life-lesson
How Many Emotional States Can a Human Experience?

How Many Emotional States Can a Human Experience?...

👁 170 2025-12-14
Read More →