মায়ের জন্য এক বালকের কান্না | YourSite

মায়ের জন্য এক বালকের কান্না

WhatsappStory 1297 views

প্রিয় মা,

তোমাকে উদ্দেশ্য করে কোনদিন লিখেছি কিনা মনে পরছে না। অথচ তুমি জানো আমি কোন মুহূর্তে প্রথম প্রান বায়ুটি নিজে নিয়েছিলাম। আমি প্রথম কখন কেঁদেছি। আমি যখন সবুজ দেখিনি, অবুঝ কাঁদিনি, তারও আগে থেকে লালন করেছ মমতায়।

আমার প্রতিটি জিনিষের এনসাইক্লোপিডিয়া ছিলে তুমি! আমার শত প্রশ্নের উত্তর দিয়েও কখনো বিরক্ত হওনি তুমি।

তুমি হচ্ছ সেই মানুষ, যে আমার থেকেও আমাকে বেশী চেনো। আমার মন খারাপ দেখে তোমাকে দুঃখ পেতে দেখেছি... আমাকে কষ্টে তোমাকে কাঁদতে দেখেছি। তোমার শাসনের প্রতিটি শব্দ যে কতটা মুল্যবান আজ বুঝতে পারি কিছুটা। প্রতিটি শব্দ ছিল আমার কল্যানে। আমার ভালোর জন্যে...

আমি তো তোমায় ভালবাসতে পারিনি! তোমার অসুখে সেবা করতে পারি নাই, সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছি, তোমায় ছেড়ে একা থেকেছি...

আজ যখন তুমি নাই আমার পাশে, তখন আমরার বড় অপরাধী লাগে, এখন তোমার এতো এতো কিছু দেবার বিনিময়ে কিছুই দিতে না পারার যন্ত্রণা আমায় ঘিরে ধরে।

তুমি আমার প্রথম কান্না শুনেছ মা। তাই আমি আজও কাঁদছি, তোমাকে মনে করে...

মা, আজ অনেকদিন পর কাঁদলাম,যতটুকু কাঁদলে আমার কান্না আপনাকে ছুঁতে পারেনা, ঠিক ততটুকু। দূরে আছি বলেই তো কাঁদি,যখন আপনার সরল মুখাবয়ব আমার মানসপটে ভেসে উঠে তখনই কাঁদি । মা এমন ই তো হবার কথা! আমি কাঁদব কিন্তু কান্না আপনাকে ছুঁয়ে যাবেনা,গোপনে একাকী নিরবে কেউ দেখবে না, কি বিষাদে বেঁচে রয় বাড়িছাড়া বালক!

পৃথিবীর বিখ্যাত কিছু মানুষ মায়েদের সম্বন্ধে যা বলেছেন সেগুলো মাথায় রাখুন এবং তা মেনে চলার চেষ্টা করুন

"যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।"

-আল কুরআন

“মা‌য়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।”

-মহানবী হজরত মুহম্মদ (স.)

“যার মা আছে, সে কখনই গরীব নয়।”

-আব্রাহাম লিংকন

“তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।”

-নেপোলিয়ন বোনাপার্ট

“আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”

-জর্জ ওয়াশিংটন

“সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”

-জোয়ান হেরিস

“আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”

-এলেন ডে জেনেরিস

“কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”

-সোফিয়া লরেন

“আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।”

- মিশেল ওবামা

“মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”

-নোরা এফ্রন

“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”

-মাইকেল জ্যাকসন

“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”

-দিয়াগো ম্যারাডোনা

“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।”

-হুমায়ূন আহমেদ

“মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।”

-গৌতম বুদ্ধ

“মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।”

-হুমায়ূন আহমেদ

‘‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।”

-রেদোয়ান মাসুদ

“তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয়। মজলুমের দোয়া,মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।”

-মহানবী হজরত মুহম্মদ (স.)

“মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে।”

-বুখারি শরিফ

“মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।”

-বুখারি শরিফ

“মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।”

-সংগৃহীত

🚀 More Blogs You Might Like

Explore more articles and keep learning

Data Science Roadmap: From Complete Beginner to Job-Ready Practitioner
Data-Science
Data Science Roadmap: From Complete Beginner to Job-Ready Practitioner

Data Science Roadmap: From Complete Beginner to Job-Ready Practitioner...

👁 9 2026-07-26
Read More →
How AI Is Changing the Way Software Is Made
Data-Science
How AI Is Changing the Way Software Is Made

How AI Is Changing the Way Software Is Made...

👁 7 2026-07-26
Read More →
8 Mistakes That Quietly Slow Down Talented Developers
Personal-Development
8 Mistakes That Quietly Slow Down Talented Developers

8 Mistakes That Quietly Slow Down Talented Developers...

👁 29 2026-07-12
Read More →
Does religion teach hatred?
islam
Does religion teach hatred?

It is easy to spread hatred in the name of religion, but understanding the true message of religion is much de...

👁 319 2026-06-30
Read More →