✏️ Explanatory Question

ভূপৃষ্ঠে ঝড়বৃষ্টি কীভাবে শুরু হয়?

👁 0 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

সূর্যের তাপে ভূপৃষ্ঠের কোনো বিস্তৃত অঞ্চলের জলীয় বাষ্প ভরা বায়ু ওপরের দিকে উঠতে থাকে। আশেপাশের অঞ্চল থেকেও বায়ু ওই অঞ্চলের দিকে ছুটে আসে ও ওপরের দিকে উঠতে থাকে। ওপরের বায়ুর উয়তা ও চাপ অপেক্ষাকৃত কম থাকায় জলীয় বাষ্পে ভরা বায়ু ওপরে উঠে শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প জমে জলকণা তৈরি হয়। বাষ্প জমে জল হলে লীনতাপ নির্গত হয়। এই লীনতাপের প্রভাবে বাষ্প ও জলকণাপূর্ণ বায়ু আশপাশের বায়ুর তুলনায় গরম ও হালকা হয়ে আরও ওপরে উঠতে থাকে। একসময় জলকণাগুলি এতটাই ভারী হয়ে যায় যে বায়ুমণ্ডলে আর ভেসে থাকতে পারে না, মাধ্যাকর্ষণের প্রভাবে নীচে নামতে থাকে। বায়ুর ঊর্ধ্বমুখী গতিও জলকণাগুলির নীচে পড়া আটকাতে পারে না। এই অবস্থায় ঝড়ের মেঘের গঠন সম্পূর্ণ হয়। একটা সময় পরে বায়ুও হঠাৎ করে নীচে নামতে শুরু করে। এর ফলে ভূপৃষ্ঠে ঝড়বৃষ্টি শুরু হয়।