বায়ুমণ্ডলের ওপরের দিকে বায়ুর উয়তা ও চাপ কম থাকায় জলীয় বাষ্পভরা বায়ু ওপরে উঠে ঠান্ডা হয়। এর ফলে জলীয় বাষ্প জমে জলকণা তৈরি হয়। বায়ু জমে জল হলে লীনতাপ বেরিয়ে আসে। এই লীনতাপের প্রভাবে বাষ্প ও জলকণাভরা বায়ু আশেপাশের বায়ুর তুলনায় গরম ও হালকা থাকে। এজন্য এই বায়ু (এতক্ষণে জলকণা জমে এই বায়ুতে মেঘ তৈরি হয়েছে) আরও ওপরে উঠতে থাকে। তাই ঝড়ের মেঘের উচ্চতা 12-13 কিলোমিটার বা তার চেয়েও বেশি হয়।